মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকগুলোর সিএসআর ব্যয় অর্ধেকে, মুনাফায় ধাক্কার প্রভাব দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি. এবং আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর কেরানীগঞ্জে কারখানায় আগুনে পুড়ে নিহত ৬ জন শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস লিমিটেড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল জ্বালানি সংকটে চরম বিপাকে মাছ ধরার ট্রলার ও জেলেরা : বজলুর রহমান বাবলু রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

ভিক্টর বাসের চালক-হেলপার ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২২৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় করা মামলায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়ের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তার বন্ধু অক্ষত রয়েছেন। মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে প্রথমবর্ষে ভর্তি হন নাদিয়া। ঘটনার দিন রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। মামলা নম্বর ৪৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS