দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন রোগী।
শনিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। এর মধ্যে ঢাকায় নয়জন এবং ঢাকার বাইরে সারা দেশে রয়েছেন দুইজন।
বর্তমানে সারা দেশে মোট ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৭ জন।
২০২৩ সালের ১ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকায় ২২৫ জন ও ঢাকার বাইরে সারা দেশে ২৪১ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৮৬ জন। এর মধ্যে ঢাকায় ১৮৫ জন, ঢাকার বাইরে সারা দেশে ২০১ জন।
গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
বিদায়ী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।