1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

অনলাইন প্রতারণায় ২৫ কোটি টাকা খোয়ালো আইসিসি

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ৪১৫ Time View

সাম্প্রতিক সময়ে অনলাইনে প্রতারণার শিকার হয়ে টাকা খোয়ানো নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য এটা খানিকটা নতুনই। অনলাইন প্রতারণার শিকার হয়ে ২.৫ মিলিয়ন ডলার খোয়া গেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। বাংলাদেশি মুদ্রায় যা সোয়া ২৫ কোটি টাকা।

আইসিসির অনলাইন প্রতারণার শিকার হওয়ার প্রতিবেদনটি প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রাথমিকভাবে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সূত্র অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে। যার মাধ্যমে কয়েক ধাপে ২৫ কোটি টাকা সরানো হয়েছে।

এমন ঘটনা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইসিসি। মূলত ফিশিংয়ের মাধ্যমে তথ্য চুরি করা হয়েছে। এফবিআই জানিয়েছে, বিইসি স্ক্যাম্প হচ্ছে বিশ্বস্ত হওয়ার জন্য অভিন্ন ঠিকানা ব্যবহার করে ই-মেইলে প্রবেশ করা। অপরাধীরা অত্যাধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা বেড়েই চলেছে। এদিকে যুক্তরাষ্ট্রেভিত্তিক সূত্রের মাধ্যমে টাকা সরানো হলেও কোন পথে তা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বোর্ডের জন্য তেমন কিছু না হলেও সহযোগী দেশের জন্য এটি বড় অঙ্ক।

ওয়ানডে খেলা সহযোগী দেশগুলোর মাঝে যাদের র‌্যাঙ্কিং ১৩-২০ এর মাঝে তাদের প্রতিটি দলের জন্য ৫ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ থাকে। তাতে বছরে আইসিসি থেকে অনুদান পাওয়া টাকার পরিমাণের প্রায় চারগুণ। আপাতত টাকা ফিরে পেতে কাজ করছে আইসিসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com