1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

বিএসইসি কমিশনার: বিনিয়োগ বৃদ্ধি না পেলে উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১২.১৯ পিএম
  • ২৬৩ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, বিনিয়োগ বৃদ্ধি না পেলে উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। পুঁজিবাজার এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

শনিবারে (২১ জানুয়ারি) সিলেটের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসির), বাংলাদেশ একাডেমি ফর ক্যাপিটাল মার্কেটস (বিএএসএম) এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শেখ শামসুদ্দিন বলেন, পুঁজিবাজারে বিভিন্ন ধরণের প্রোডাক্ট রয়েছে। তাই বুঝে-শুনে সচেতনতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। বিএএসএম ও বিআইসিএমের মতো দুটি প্রতিষ্ঠান কাজ করছে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করতে। সাধারণ বিনিয়োগকারী ছাড়াও সিলেটসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসী বিনিয়োগকারীরাও নিটা হিসাবের মাধ্যমে বাজারে বিনিয়োগ করতে পারবেন। পুঁজিবাজারে বিনিয়োগ করলে যেন বিনিয়োগকারীর টাকা নিরাপদে থাকে সেজন্যই এসব শিক্ষা কার্যক্রমের আয়োজন আমরা করছি।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এছাড়া সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. নজিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেণ বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com