সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৪.২৭ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৪ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৪ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকা।
ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৪৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৫৯ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯১ লাখ ৮২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সিটি জেনালের ইন্স্যুরেন্স ২৪.১৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১৮.৪৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১৬.৮৯ শতাংশ, বিডিকম অনলাইনের ১৬.১২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউট্যিালসের ১৫.৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৫.২৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৪.২৯ শতাংশ এবং জেমিনি সি ফুডের শেয়ারের দাম ১৪.২৭ শতাংশ বেড়েছে।