সমাপ্ত সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৯২ কোটি ০৫ লাখ ৭৯ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা।
সুন্ধরা পেপার মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৯ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ওরিয়ন ফার্মার ১৪৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯৯ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৯৬ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৮৯ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮৫ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার, লাফার্জহোলসিম ৮৫ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৩ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকার।