1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

মুক্তির আগেই ‘পাঠানে’র টিকিট বিক্রির ধুম

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১১.২১ এএম
  • ৩৫৫ Time View

ছবি মুক্তি পেতে আরও এক সপ্তাহ বাকি। আর সেই প্রহরটুকুও যেন কাটতে চাইছে না কিং খানের অনুরাগীদের। সিনেমা মুক্তির আগে ‘পাঠান’এর টিকিট বুকিংয়ের ধুম পড়েছে এবং তা বিক্রি হচ্ছে হাজার টাকার ওপরে। তবুও ‘পাঠান’ এর টিকিটের জন্য রীতিমতো হাহাকার লেগে গেছে।

ছবির টিজার মুক্তির পর থেকে নানা কারণে বিতর্ক দানা বেঁধেছে। কখনও ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং ও ধরন নিয়ে বিতর্ক। কখনও আবার ছবি মুক্তি নিয়ে বজরং দলের একের পর এক হুমকি। ছবি মুক্তির সপ্তাহ কয়েক আগে থেকেই বিতর্কের কারণে কোণঠাসা ছিলেন নির্মাতারা।

কিন্তু অগ্রিম বুকিংয়ের সংখ্যা দেখে ‘পাঠান’ সংশ্লিষ্টরা যেন প্রাণ ফিরে পেলেন। নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাতে দেখা যাচ্ছে ইতোমধ্যে ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা ব্যবসায়ীদের ধারণা, এই ছবি মুক্তির দিন ৩০ কোটি টাকার বেশি ব্যবসা করবে। তাদের ইঙ্গিত, মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা ব্যবসা করতে এই ছবির সময় লাগবে সপ্তাহ খানেক।

রিপোর্ট অনুযায়ী, প্রথমদিনের শোয়ের ৯০ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ১৯ জানুয়ারি রাতে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, আইনক্স বিক্রি করেছে ৩০ হাজার টিকিট, পিভিআরের ক্ষেত্রে সংখ্যাটা ৩৫ হাজার। সিনেপলিস বিক্রি করেছে ২৫ হাজার টিকিট। যেদিকে এগোচ্ছে তাতে এই ছবিকে ঘিরে আশার আলো দেখছেন সবাই।

রিপোর্ট বলছে, এভাবেই যদি এগোতে থাকে তাহলে প্রথম দিনই ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করবে এই ছবি। সেক্ষেত্রে শুধু ভারতেই প্রথম সপ্তাহে ১৫০ থেকে ২০০ কোটির অংক ছুঁয়ে ফেলবে ‘পাঠান’। ছবিটি টুডি ছাড়াও আইম্যাক্স, ফোর ডিএক্স, ডিবক্স ভার্সনে দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com