1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে তামিমের ৭ হাজার রান

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৭.০৭ পিএম
  • ২২৪ Time View

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চতুর্থ ওভারে ফরহাদ রেজার বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। সেই সাথে ক্রিকেটের এই ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেন দেশ সেরা এই ওপেনার।

টি-টোয়েন্টিতে জাতীয় দল ও লিগে খেলে বিশ্বে ৪০তম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম। এজন্য খেলেছেন ২৪৩ ইনিংস। দ্রুততম ব্যাটার হিসেবে আছেন নবম স্থানে।

তামিমের মাইলফলক ছোঁয়া ইনিংসটি থামান নিহাদুজ্জামান। এই স্পিনারকে এগিয়ে এসে উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন। ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের এ ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের এ ওয়ানডে অধিনায়ক। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে পেয়েছিলেন সেই সেঞ্চুরি। এ ফরম্যাটে তামিমের মোট সেঞ্চুরি ৪টি। এছাড়া ফিফটি আছে ৪৫টি। যার ৭টি কেবল আন্তর্জাতিক মঞ্চে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ৭৮ ম্যাচে করেছেন ১৭৫৮ রান।

সাকিব আল হাসান রান তোলায় আছেন দ্বিতীয় স্থানে। ৩৫৭ ইনিংসে তার রান ৬ হাজার ৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে রান করেছেন ৫ হাজার ৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংস খেলে করেছেন ৫ হাজার ১৩০ রান। এরপর রয়েছেন সাব্বির রহমান, ১৭৫ ইনিংসে তার রান ৩ হাজার ৬৯৯।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com