1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রী: পরিশোধের ক্ষমতা আছে বলেই আইএমএফ ঋণ দিয়েছে

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৬.২২ পিএম
  • ৩৫৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিশোধের ক্ষমতা আছে বলেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশকে ঋণ দিয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি দেয় না।

‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও অন্য দেশের তুলনায় অনেক কম… নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সরকার ভর্তুকি দিচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে,’ বলেন তিনি।

আর্থ-সামাজিক উন্নয়নে আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছি। রূপকল্প-৪১ও অর্জন করব, আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ।’

২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট ও ৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।’

‘বাজেটের আকার বাড়িয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার’- এ কথা জানিয়ে তিনি বলেন, মেগাপ্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে অতীতের ঘটনা..মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে গত ১৪ বছরে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com