1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টুইটারের আয় কমেছে ৪০ শতাংশ

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৬.১৪ পিএম
  • ২৮১ Time View

এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ। ইলন মাস্কের যে বড় অঙ্কের ঋণ পরিশোধ করার কথা ছিল, তা শোধ করা এখনও বাকি।

রয়টার্সের পক্ষ থেকে এ নিয়ে একটি টুইটও করা হয়েছে।

তার আগেই টুইটারের আয় কমার খবরে বহু টুইটার কর্মী উদ্বেগে রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দপ্তর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইলন মাস্ক। কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এতেই প্রশ্ন উঠেছিল, এশিয়ায় টুইটারের সদর দপ্তর কি বন্ধ হওয়ার মুখে? যদিও সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

যেভাবে অফিস ছাড়ার নোটিশ দেওয়া হয়, তাতে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জল্পনা তৈরি হয়েছিল, ইলন মালিকানা নেওয়ার পর কি তাহলে লাভের মুখ দেখছে না মাইক্রোব্লগিং সাইট? সেই জল্পনা যে অনেকটাই সত্য, তারই প্রমাণ পাওয়া গেল রয়টার্সের সংবাদ থেকে।

এদিকে, টুইটারের মালিক বদল হওয়ার পর থেকেই নানা টানাপড়েন চলছে সান ফ্রান্সিসকোর এই সংস্থায়। অনেকের চাকরি গেছে। ভারতেও অনেকে চাকরি হারিয়েছেন। একই সঙ্গে বদল এসেছে টুইটারের নীতি এবং চালনা পদ্ধতিতেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com