1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ৩৩৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটির ৬১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ৬১ লাখ ৪৯ হাজার ১৮৪টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৩৩ লাখ ২১ হাজার ৪৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৮০ লাখ টাকা।

বসুন্ধরা পেপার মিল ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- শাইনপুকুর সিরামিকস, আমরা নেটওয়ার্কস, লাফার্জহোলসিম বাংলাদেশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল ও ইস্টার্ণ হাউজিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com