1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ব্লক মার্কেটে লেনদেন ১১৫ কোটি টাকার

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ২১১ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইসলামী ব্যাংক ১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

স্কয়ার ফার্মা ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- এডিএন টেলিকম ৩ কোটি ২৫ লাখ, বিএটিবিসি ২ কোটি ৪১ লাখ, বিকন ফার্মা ৫ কোটি ৮২ লাখ, ই-জেনারেশন ১ কোটি ৩২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ, গ্রামীণফোন ৩ কোটি ২৫ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি, এইচ.আর টেক্সটাইল ৫ কোটি ৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ২০ লাখ, মেঘনা লাইফ ১ কোটি ৯ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, রেনেটা ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com