1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

পুলিশের নির্যাতনে ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভ করছে এলাকাবাসি।

নিহত ওই ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪০) তিনি গাজিপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষুব্ধ এলাকাবাসি ওই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিচারের দাবিতে এই বিক্ষোভ করছে।

স্থানীয়রা জানায়, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানার পুলিশ। পরদিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলাম কে থানায় আটকে রাখে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছে। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠি সোটা নিয়ে প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাংচুর চালায়।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com