1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

প্রাথমিকের নতুন বই বিক্রির অভিযোগে শিক্ষিকা আটক

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১১.২২ এএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করার অভিযোগে আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী। আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আয়েশা আক্তার তার বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭২ কেজি। মঙ্গলবার বিকেলে বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে ৭০ কেজি বই এক হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ওই ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি জানালে তিনি এসে বইগুলো উদ্ধার করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, ‘শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়েশা আক্তারকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়। রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com