1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

৪৫৯ প্রবাসীর অবৈধ সম্প‌দের খোঁজে দুদক

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৮.৩৬ পিএম
  • ২৪১ Time View

মা‌নি লন্ডা‌রিংয়ের মাধ‌্যমে ৪৫৯ বাংলাদেশির বিরু‌দ্ধে দুবাই‌য়ে সম্পদ কেনার অভিযোগ উঠেছে। বিষয়‌টি নি‌য়ে দে‌শের উচ্চ আদালত দুর্নী‌তি দমন কমিশন‌কে তদন্ত করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন। তারই প্রেক্ষি‌তে ৪৫৯ প্রবাসীর বিরু‌দ্ধে অনুসন্ধা‌নে নাম‌ছে দুদক। অভিযোগ অনুসন্ধা‌নে ক‌মিশ‌নের প্রধান কার্যালয় থেকে শিগগির একটি বিশেষ টিমও গঠন করা হবে।

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান।

তিনি বলেন, দেশ থেকে অর্থপাচার হয়ে থাকলে আমরা কাউকে ছাড় দেব না। আমরা জেনেছি, হাইকোর্ট আমাদের তদন্ত করতে বলেছেন। আদেশটা এখনও হাতে পাইনি। আদেশ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য-উপাত্ত যাচাই করা হবে।

এর আগে, রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দুবাইতে অবস্থানরত ৪৫৯ বাংলাদেশি নাগরিকের সম্পদ ক্রয়ের অভিযোগের বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৩০ দিনের মধ্যে তদন্ত করে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com