1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমরানা জামান ও এক্সিকিউটিভ মামুন সালাম

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৫.২৫ পিএম
  • ৪৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ইমরানা জামান চৌধুরী মেঘনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া একই সভায় বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মামুন সালাম মেঘনা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইমরানা জামান চৌধুরী বর্তমানে তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং লাইট হাউজ নেভিগেশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যন্সে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। দেশে শিল্প-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও নিয়োজিত রয়েছেন।

পক্ষান্তরে, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী মোহাম্মদ মামুন সালাম চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সালাম মেঘনা ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং মেঘনা ব্যাংক লিমিটেডের বোর্ডে সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটিরও সদস্য।

তিনি সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেড, সালাম অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন ক্রাফট লিমিটেড, রিলায়েন্স অ্যাপারেল লিমিটেড, রিলায়েন্স ডেনিম ইন্ড লিমিটেড, রিলায়েন্স বক্স ইন্ড লিমিটেড, রিলায়েন্স ওয়াশিং ইন্ড লিমিটেডের এবং ফোর সিজনস রিসোর্টস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন। এছাড়া, তিনি বেঙ্গল সিনথেটিক ফাইবারস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবেও দায়িত্বরত রয়েছেন।

তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং তার জনহিতকর অবদানের জন্য ব্যাপকভাবে প্রশংসিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com