1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

৫ দিন পর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি চালু

  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪৪ পিএম
  • ৪৬৩ Time View

টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চালু হয় এই স্থলবন্দর।

এ তথ্য নিশ্চিত করে বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ৬টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কয়েক দফা ফলপ্রসূ বৈঠকের পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত বৃহস্পতিবার শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কলকাতায় দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে আন্দোলনকারীরা শুল্ক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের দাবি নিয়ে বিস্তারিত জানান। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে একটি নোটিশ জারি করেন।

পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি জানান, সম্প্রতি পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবোঝাই ট্রাক থেকে স্বর্ণ, ডলার, গাঁজা, জাল লাইসেন্স জব্দ করেছে বিএসএফ। ফলে কেন্দ্রীয় সরকার দেশের স্বার্থে সীমান্তে কিছু শর্ত জুড়ে দিয়ে নির্দেশনা জারি করে। ট্রাকচালকসহ সংশ্লিষ্টদের কমন আইডিকার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। যেসব গাড়ির কাগজ নবায়ন করা হয়নি, কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় ট্রাকচালকসহ অন্যদের কমন আইডিকার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রপ্তানি চালু থাকবে। টার্মিনালে ট্রাকচালক ও খালাসিদের প্রবেশে তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে।

তিনি আরও জানান, সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে সীমান্ত বাণিজ্য দ্রুত চালুর করতে আন্দোলনকারীরা আজ শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু করে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, টানা ৫ দিনের ধর্মঘটে পণ্য সরবরাহ বন্ধ থাকায় দেশের শিল্পকলকারখানাসহ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল সংকটে উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। ধর্মঘটে সরকারকে প্রায় ১০০ কোটি টাকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com