1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সাবেক আফগান নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যা

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২.১৯ পিএম
  • ৪১৮ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক দেহরক্ষীকেও গুলি করে হত্যা করা হয়। আহত হয়েছেন তার ভাই ও আরেক নিরাপত্তারক্ষী।

সোমবার (১৬ জানুয়ারি) দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে স্থানীয় সময় রোববার বেলা ৩টার দিকে গুলি চালানো হয় বলে জানান স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ।

তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। তবে হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তিনি মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়, ওই সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, নবীজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com