1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে সুপার কাপ জিতলো বার্সেলোনা

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২.১২ পিএম
  • ২৬২ Time View

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ ১৪তম শিরোপা জিতলো বার্সেলোনা। রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্প্যানিশ সুপার কাপে ৩-১ গোলে জিতেছে কাতালানরা। ফাইনালে জয়ের নায়ক বার্সার গাভি। তিনি নিজে গোল করার পাশাপাশি রবের্ত লেভানদোভস্কি ও পেদ্রির গোলে অবদান রেখেছেন।

ম্যাচের পুরোটা সময় বার্সেলোনার কাছে পাত্তাই পায়নি গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। ম্যাচের সান্তনা ছিল শেষ মুহূর্তের করিম বেনজেমার গোলটি। এই জেতার মধ্য দিয়ে গতবারের সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বার্সা।

স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৪তম শিরোপা জিতল বার্সেলোনা। তবে চার দলের নতুন আঙ্গিকের এই প্রতিযোগিতায় প্রথমবার শিরোপা জিতেছে দলটি।

ম্যাচের শুরুতে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে ঠিকই দাপট দেখায় বার্সেলোনা। প্রথমদিকে কয়েকটা সুযোগ নষ্ট করলেও ৩৩ মিনিটের বেশি কাতালানদের দমিয়ে রাখতে পারেনি লস-ব্লাঙ্কোরা। রবের্ত লেভানদোভস্কির বাড়ানো বলে দলকে লিড এনে দেন গাভি।

প্রথমার্ধের শেষ মিনিটে যেন পোলিশ সতীর্থের ঋণ শোধ দেন গাভি। তার বাড়ানো বলে আলতো ছোঁয়ায় বার্সাকে ২-০ তে এগিয়ে দেন লেভানদভস্কি।

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ৬৯ মিনিটে পেদ্রি গঞ্জালেসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। শেষদিকে বদলি হিসেবে নেমে রিয়ালের হয়ে একটি গোল শোধ দেন ফরাসী তারকা করিম বেনজেমা।

এই জয়ে কোচ হিসেবে প্রথম কোনো ট্রফির দেখা পেলেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। সেই সঙ্গে সুপার কাপে রেকর্ড ১৪তম শিরোপার স্বাদ পেলো বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com