1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নেপালে বিমান দুর্ঘটনায় শেখ হাসিনার শোক

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৮.০৫ পিএম
  • ২৪৮ Time View

নেপালের পোখারায় বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নেপালের প্রধানমন্ত্রী শ্রী পুষ্প কমল দাহালকে উদ্দেশ্য করে এক চিঠিতে এ শোক প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নেপালের পোখারায় আজকের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে আমি গভীরভাবে দুঃখ ও শোক প্রকাশ করছি। দুর্ঘটনার কারণে বিমানে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালি এবং বিদেশি নাগরিক ছিলেন বলে জেনেছি।’

তিনি বলেন, ‘দুর্ঘটনায় যারা তাদের প্রিয় পরিবারের সদস্য, বন্ধুদের হারিয়েছেন আমি তাদের বিদেহী আত্মার চিরন্তন মুক্তির জন্য প্রার্থনা করি। নেপালের শোকাহত জনগণকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করারও প্রার্থনা করছি।’

রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় ৭২ জন আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চার জন ক্রু ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি পোখারার পুরানো বিমানবন্দর এবং বর্তমান পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। জায়গাটি নেপালের অন্যতম প্রধান নদী সেতি গাণ্ডকী নদীর তীরে বনাঞ্চলে অবস্থিত।

পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম জানিয়েছেন, ৬৮ যাত্রীর মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রুশ, কোরীয় নাগরিক দুজন এবং অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা ও ফরাসি নাগরিক ছিলেন একজন করে। কোনো বাংলাদেশি ওই বিমানে ছিলেন না।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ‍দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com