1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

আইফোন ১৫ প্রো’তে থাকছে না পাওয়ার-ভলিউম বাটন

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৬.১০ পিএম
  • ২৬৫ Time View

উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে ২০২৩ সালে iPhone 15 লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Apple। ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন ফিচার ফাঁস হয়েছে অনলাইনে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ফোনটি।

এরই মধ্যে এই সিরিজের ফোনগুলো নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। নতুন আইফোনে বাটনগুলো বাদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

গণমাধ্যমগুলো বলছে, আইফোন ১৫ প্রো সিরিজটি বিভিন্ন বড় ডিজাইনের পরিবর্তন নিয়ে আসবে। গত কয়েক বছরের মধ্যে নতুন আইফোন সিরিজের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর আগে যেভাবে হেডফোন জ্যাক থেকে বাদ দিয়েছিল সে ভাবেই আইফোন থেকে সব ধরণের ফিজিক্যাল বাটন অপসারণ করা হতে পারে।

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছিলেন, আইফোন ১৫ সিরিজের মডেলগুলো একটি সলিড স্টেট বাটন ডিজাইনের জন্য তাদের ফিজিক্যাল বাটনগুলোকে বাদ দেবে। অর্থাৎ পাওয়ার বা ভলিউম বাটন কিছুই থাকবে না।

তাহলে বলা যায়, অ্যাপল আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল দুটিতে ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলোর মতো এই ফিজিক্যাল বাটনগুলো প্রতিস্থাপন করার পরিকল্পনা করেছে।

একটি নতুন টুইটে কুও বলেছেন, এই সলিড স্টেট বাটনগুলো একটি ট্যাপটিক ইঞ্জিনের সাথে আসবে। যা তাদের ফিজিক্যাল বাটনের ফোর্স ফিডব্যাক অফার করতে সক্ষম করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com