1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

আইএমএফের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ১২.২৬ পিএম
  • ২৭১ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশকে ঋণ দেওয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় মুখপাত্র মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এছাড়া ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাদের সামনে সবকিছু তুলে ধরেছি।

তিনি আরও বলেন, ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ পাওয়া নিয়ে কোন সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাবো। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com