1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

দুবাই যাচ্ছেন শাকিব খান

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৭.০১ পিএম
  • ২৫৫ Time View

ঢালিউডের জনপ্রিয় বা শীর্ষ নায়ক হিসেবেখ্যাত শাকিব খান  দুবাই যাচ্ছেন। তিনি আজ (১৪ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘দুবাই’।

পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি বিমানের সিটে বসে আছেন। ধারণা করা হচ্ছে শাকিব দুবাইয়ের আজমানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছেন।

কয়েকদিন আগেই জানা গেছে, দুবাইয়ের আজমানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ‘রিয়েল হিরো এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস’ পেজের এক ভিডিও বার্তায় দুবাইয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিতও করেছিলেন শাকিব খান। আগামীকাল (১৫ জানুয়ারি) উইনার স্পোর্টস ক্লাব, আজমাইনের অনুষ্ঠানে অংশ নেবেন শাকিব।

শাকিব খান ছাড়াও এতে অংশ নেবেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান রাফী। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের জমকালো অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।

উল্লেখ্য, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্সযোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো সবার সামনে আনতেই এই নুষ্ঠান করা হচ্ছে।

এ প্রসঙ্গে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’র প্রতিষ্ঠাতা জানান, প্রবাসী বাঙালিদের উৎসাহ দিতে এই সম্মাননার আয়োজন করা হয়েছে। চলতি বছর প্রবাসী বাঙালি ছাড়াও এ বছর বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com