1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেল নাসা

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১২.১৭ পিএম
  • ২০৪ Time View

পৃথিবীর মতো দেখতে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ‍পৃথিবী থেকে প্রায় শতকোটি আলোকবর্ষ দূরের টিওআই-৭০০ গ্রহটিতে এমন তাপমাত্রা এবং পানি বিরাজ করছে যা, প্রাণ বিকাশের উপযোগী।

বিজ্ঞান সমায়িকী সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন অনুসারে, নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টিএএসএস এই গ্রহটি সর্বপ্রথম দেখতে পায় এবং এর নাম করণ করা হয় টিএএসএস অবজেক্ট অব ইন্টারেস্ট বা টিওআই। এর আগে, ২০২০ সালেও টিএএসএস অন্য আরেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিল যা অনেকটাই পৃথিবীর মতো।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মহাবিশ্বে যে কয়টি সোলার সিস্টেমকে জানি যেখানে এমন বাসযোগ্য গ্রহ থাকতে পারে তার মধ্যে এটি একটি।’

নাসা জানিয়েছে, টিওআই-৭০০ গ্রহটি ‍পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘এম ডোয়ার্ফ বা বামন’ শ্রেণির এই এই তারকাগুলোর আকার-আকৃতি সাধারণত আমাদের সৌর জগতের সূর্যের মতোই হয়।

বিজ্ঞানীরা বলছেন, টিওআই আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ। তবে মজার বিষয় হলো এটি নিজের কক্ষপথ পূর্ণ করতে সময় নেয় মাত্র ২৮ দিন। যেখানে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন। নাসার বিজ্ঞানীরা আরও বলছেন, পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের খোঁজে এই আবিষ্কার একটি মাইলফলক হয়ে থাকবে। তবে গ্রহটির বিষয়ে আরও অনেক তথ্য প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com