1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

জিডিপি অর্জনে সৌদি-জাপান-যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে বাংলাদেশ

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৯.০১ পিএম
  • ২৪৭ Time View

চলতি অর্থবছরে (২০২২-২৩) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ শতাংশ। যা সৌদি আরব, জাপান ও যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশগুলো থেকেও অনেক বেশি।

সম্প্রতি বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস জানুয়ারি ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তর থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে জাপান ১, ইউরোপ শূন্য দশমিক শূন্য ১, চীন ৪ দশমিক ৪, ইন্দোনেশিয়া ৪ দশমিক ৮ এবং থাইল্যান্ড ৩ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে।

এ ছাড়া সৌদি আরব ৩ দশমিক ৭, ইরান ২ দশমিক ২, মিশর ১ দশমিক ৯, পাকিস্তান ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। তবে ভারত ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে। আর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ।

প্রতিবেদন বিশ্লেষণে বলা হয়েছে, এ বছর সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থা প্রকাশ করছে।

গত ২০১২-২২ অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। বিশ্বব্যাংক বলছে, বৈশ্বিক সংকটের বড় ধাক্কা নিতে হচ্ছে বাংলাদেশকে। তবে চলমান সংকট পেরিয়ে ২০২৩-২৪ অর্থবছরে গিয়ে বাংলাদেশের অর্থনীতি আগের গতিতে ফিরবে বলে মনে করছে বিশ্বব্যাংক। তখন জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ২ শতাংশে যাবে বলে আভাস দিচ্ছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com