1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিল্পমন্ত্রী: খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে সরকার

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১২.১২ পিএম
  • ২০৪ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতি আজ টালমাটাল। বিশ্বব্যাপী সারসহ সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে প্রতিটি পদক্ষেপ সাবধানে অতিক্রম করতে হবে। তাই দেশে আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জোর দিচ্ছে। 

আজ নরসিংদী জেলার শিবপুরে সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ সব কথা বলেন।

শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি,  ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান প্রমুখ।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপু ম্যুরালটি নির্মাণে সাড়ে আট লাখ টাকা অর্থায়ন করেন। ২২ ফিট দীর্ঘ ও ১৮ ফিট প্রস্থের ম্যুরালটি নির্মাণ করেছেন ভাস্কর ওলি মাহমুদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com