1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১১.৪৭ এএম
  • ৩৭৬ Time View

দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠক অনুযায়ী মতিয়া চৌধুরী সংসদের উপনেতা।

সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টি উত্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

মতিয়া চৌধুরী পাঁচবারের সংসদ সদস্য। আওয়ামী লীগের সরকারে তিনি তিনবার কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রিসভার সদস্য নন।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাকে রাজপথে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরী ছাত্রজীবন থেকে এখনও রাজনীতিই আঁকড়ে আছেন।

এর আগে সংসদের উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। গতবছরের ১১ সেপ্টেম্বর মারা যান তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com