1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চট্টগ্রামে পুড়ে অঙ্গার একই পরিবারের ৫ জন

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১১.৪৩ এএম
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসত ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর পারুয়া গ্রামের বসাকপাড়ার খোকন বসাকের বাড়িতে এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে মাটির চুলায় লাকড়ি শুকাতে দিয়েছিল পরিবারের সদস্যরা। সেই লাকড়ি থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুনে পুড়ে অঙ্গার হয় কাঙ্গাল বসাক (৭৪), তার স্ত্রী নমিতা বসাক, তাদের পুত্রবধূ লাকি বসাক, লাকি বসাকের দুই সন্তান স্মরণিকা বসাক ও সৌরভ বসাক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ পাঁচটি উদ্ধার করে। এরপর মরদেহ রাঙ্গুনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দগ্ধ অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কীও বলেছেন, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পরে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। রান্নাঘর ও বসতঘরের মধ্যে একটি ফাঁকা কক্ষে প্রচুর কাঠের লাকড়ি ও পাতা ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পাঁচজনের মৃত্যু হয়। একজন দগ্ধ হয়েছে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com