1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

গ্যাস লিকেজ থেকে আগুন: দগ্ধ শিশুর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৭.০৩ পিএম
  • ২৩৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সাভারে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে সাদিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকার ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া গাইবান্ধার সাঘাটা থানার পূর্ব শিমুলতা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে তার পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করতো।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে সাদিয়ার মা রান্নার জন্য চুলায় আগুন জ্বালান। এ সময় গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। সাদিয়ার মা বাইরে বের হয়ে যান। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার সময় সাদিয়া ঘরের ভেতরে খাটের ওপর খেলছিল বলে জানা গেছে। দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

ট্যানারি ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাদিয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুটির মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com