1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

বাড়ি ‘রেইড’ করতে আসছেন অজয়

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৫৪ Time View

গত বছরের শেষের দিকে ‘দৃশ্যম ২’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সে ছবির সাফল্য নিয়ে মেতে ওঠার আগেই ছবির নায়ক অজয় দেবগন তার নতুন ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তার নতুন ছবির নাম ‘রেইড টু’।

‘রেইড টু’ মূলত ২০১৮ সালে মুক্তি পাওয়া‘ রেইড’ সিনেমাটির সিক্যুয়েল। বক্স অফিসে ছবিটি বেশ ভালো সাড়া পেয়েছিল। আয় করেছিল ২০০ কোটি রুপিরও বেশি।

সেই সাফল্যের হাত ধরেই এ ছবির সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে এ বছর। ‘রেইড’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন প্রযোজক কুমার মঙ্গত। গতবারের মতো এবারও ‘রেইড টু’ সিনেমাটি প্রযোজনা করবেন তিনি। নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার গুপ্ত।

‘রেইড’ ছবিতে অজয় দেবগন ছাড়াও ইলিনা ডি ক্রুজ, সৌরভ শুক্লা প্রমুখকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। সেই ছবিতে অজয় একজন আইআরএস অফিসার অময় পট্টনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন।

সিনেমাটিতে দেখা যায়, অময়ের চরিত্রের অজয়কে লখনৌতে বদলি করা হয় ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার হিসেবে। সেখানে তিনি তার স্ত্রী মালিনীকে নিয়ে সুখে-শান্তিতে থাকেন। মালিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিনা ডি ক্রুজ।

সিনেমার কাহিনি এগিয়ে যায় এক পার্লামেন্ট সদস্যকে কেন্দ্র করে। সীতাগড়ের ডন সে সাংসদ বহু বছর ধরে ইনকাম ট্যাক্স জমা না দিয়ে কালো টাকার পাহাড় গড়ে তোলেন। তার বাড়ি রেইড করতে দেখা যায় অজয়কে।

তবে নতুন সিনেমাটিতে তার সহশিল্পী কে হচ্ছেন কিংবা কার বাড়ি তিনি রেইড করতে যাচ্ছেন–এ বিষয়ে আগে থেকেই কোনো তথ্য পাওয়া যায়নি। সে বিষয়ে জানতে হলে দর্শককে অপেক্ষা করতে নতুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগ পর্যন্ত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com