বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার

মৃত্যুশূন্য দিনে ডেঙ্গুতে শনাক্ত ১৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত একদিনে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৭ জন এবং অন্যান্য বিভাগে ৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৩৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৩ জন এবং ঢাকার বাইরে ১৮৭ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২১০ জন। এর মধ্যে ঢাকায় ১১৬ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS