1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: বরিশালে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.২২ পিএম
  • ৬১৫ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর ও জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণ কাজ চলাকালীন সময়ে প্রশাসনের তদারকি করার দায়িত্ব ছিলো। কিন্তু প্রশাসন সেই দিকে কোনো দৃষ্টিপাত করেনি। ফলে বেপরোয়া ট্রাকের চাপায় ছাত্র হিমেল মারা গেছে। এঘটনায় নিহতের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ড আহবায়ক লামিয়া সাইমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য কাজল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য জহুরা রেখা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com