1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

বিএনপিনেতা রিজভীর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৫.০৮ পিএম
  • ২৬১ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাড়ী থানা বিএনপির নেতা মো. শিপন খান।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন দা, ছাত্রনেতা জাকিউল আলম সাদা, কাউসার আলমসহ প্রায় ২ শতাধিক নেতা-কর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

তারা অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

গত ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আব্দুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com