1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে টিটো-সাতরং অ্যাগ্রোকে জরিমানা

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৬.০৯ পিএম
  • ৩১৯ Time View

গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে মো. লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রো ফিসারিজকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। এই কারসাজিতে টিটো তার স্ত্রী শাম্মী নেওয়াজকেও ব্যবহার করেছেন। যদি সাতরং অ্যাগ্রোর সঙ্গেও জড়িত।

দেখা গেছে, কারসাজিতে লুতফুল গনি টিটো নিজে এবং তার সম্পৃক্ত সাতরং অ্যাগ্রো ও তার স্ত্রীর বিও হিসাবের মাধ্যমে কারসাজি করেছেন। ডিএসই ২০১৯ সালের ১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়কালীন তদন্তে দেখতে পায়, টিটো,তার স্ত্রী ও সাতরং অ্যাগ্রো ১ কোটি ১ লাখ টাকার রিয়েলাইজড ও ৮৭ লাখ টাকার আনরিয়েলাইজড মুনাফা করে।

এভাবে মুনাফা করতে গিয়ে সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে টিটো চক্রটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ১৭(ই)ভি) ভঙ্গ করেছে। এ বিষয়ে গত বছরের ৫ জুন কারন দর্শাতে টিটো ও সাতরং অ্যাগ্রোকে শুনানিতে তলব করা হয়।

তবে কমিশনের কাছে তাদের ব্যাখ্যা বিবেচনাযোগ্য হয়নি। এই পরিস্থিতিতে শেয়ারবাজারের উন্নয়ন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে লুতফুল গনি টিটো ও সাতরং অ্যাগ্রোকে জরিমানা করা প্রয়োজন এবং সমীচীন বলে কমিশন মনে করে। যে কারনে কমিশন টিটোকে ১৫ লাখ টাকা ও সাতরং অ্যাগ্রোকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। এই শাস্তির বিষয়ে সম্প্রতি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com