1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

কাদের: ভারতকে আমাদের বন্ধু হিসেবে দেখতে চাই

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ১২.৩২ পিএম
  • ২৫৯ Time View

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ কখনও ভুলবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেই বন্ধনই দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা ৭১ সালের রাখিবন্ধন কখনও ভুলি নাই, ভুলতে পারি না। এটাই আমাদের দুই দেশের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত তো আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে না। কিন্তু ভারত আমাদের পাশে আছে। এটা একটা ব্যাপার। ভারতকে আমাদের বন্ধু হিসেবে দেখতে চাই। আমাদের ভোট জনগণ দেবে। ভারতেকে পাশে পেলে আমরা শক্তি পাই। কারণ, আমাদের এখানে শত্রু বেশি, অনেক ষড়যন্ত্র হয়।

তিস্তা পানি চুক্তির বিষয়ে কাদের বলেন, ছিটমহল বিনিময় এখানে এতো শান্তিপূর্ন ছিল। এটা একটা বিরাট অর্জন। এর কৃতিত্ব আমাদের নেত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবশ্যই দিতে হবে। তারপরও আমাদের কিছু কিছু ব্যাপার আছে। যেমন ওয়াটার। এসব বিষয়গুলো আছে। সেটা আলোচনার মধ্যে আছে, আমরা বিশ্বাস করি, ভারতের সাথে বৈরি সস্পর্ক রেখে আমরা আমাদের পাওনাটা পাবো না। যেসব বিষয়গুলো আছে, সমাধান করতে হলে বন্ধুত্ব রাখতে হবে। আলোচনা করতে হবে। আলোচনার টেবিলে করতে হবে। সেটা আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, পানিচুক্তি নিয়ে দুদেশের আলোচনাকে আমরা পজিটিভভাবে দেখছি। এখানে রাজ্য সরকারের বিষয় আছে। আপনারা যারা পশ্চিমবঙ্গের সাংবাদিক আসেন আপনারাও বলবেন বাংলাদেশের দিকে একটু তাকাতে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের ভুল ত্রুটিও আছে। কিন্তু তার পরেও একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করি, বাংলাদেশের শেখ হাসিনার চেয়ে কোনো বিশ্বস্ত বন্ধু আরেকজন আপনাদের নাই। এটা ভারতকে মনে রাখতে হবে। আমরা ভারত সরকারের বন্ধু।

রাজনৈতিক অবস্থান তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের প্রতিপক্ষ দল বিএনপি। তাদের সঙ্গে আছে জামায়াত, জঙ্গিবাদী কিছু দল। তাদের সাথে আছে আলট্রা ল্যাফট, আলট্রা রাইট কিছু দল, সব মিলিয়ে ৩৩। তারাসহ ৩৪। এটা একটা জগাখিচুরি ঐক্য। এই ঐক্য গতবার ফল দেয়নি। আমরা দল ভাঙাতে নেই। বিএনপি নিজেরা নিজেদেরকে ভাঙা ভাঙি করে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।’

এ সময় পদ্মা সেতু ও মেট্রো রেলের আয় তুলে ধরেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, পদ্মা সেতুতে প্রতিদিন ২ কোটি ১০/১২ লাখ টাকার টোল আদায় হচ্ছে। প্রথম ৬ সাসে ৪০৩ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। মেট্রোরেলে গত ১০ দিনে ৮৮ লাখ টাকা ভাড়া হিসেবে পেয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com