সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

মাশরাফীকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান বাবা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অসামান্য একটা গুণ আছে মাশরাফী বিন মোর্ত্তজার। দেশের সফল ওয়ানডে অধিনায়ক তিনি। অনেকে মনে করেন, ভালো নেতৃত্বগুণের কারণেই এটা সম্ভব হয়েছে। এমন একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ পেলেও ভালো করতে পারেন- দাবি তার বাবা গোলাম মোর্ত্তজার।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সিলেটের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন গোলাম মোর্ত্তজা। সেখানেই ছেলেকে বিসিবির দায়িত্বে দেখতে চান বলেন জানান। তিনি বলেন, ‘বিসিবিতে কাজ করলে ও অনেক ভালো করতে পারবে। এটা আমি জোরালোভাবে বলি। ও ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলছে। তাই ও এখানে আসলে ভালো করবে। ওর ওপর আমার শতভাগ বিশ্বাস আছে।’

কথায় কথায় সাংবাদিকরা বিসিবির সভাপতি হিসেবে মাশরাফীর নাম তোলেন। তাতে সম্মতিসূচক জবাবই আসে ম্যাশের বাবার কাছ থেকে। এক বাক্যে ছেলেকে সভাপতির ভূমিকায় দেখতে চেয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই চাই।’

লম্বা একটা সময় দেশকে সার্ভিস দিয়েছেন ম্যাশ। কতবার ইনজুরির মুখে পড়েছেন, সেখান থেকে যেন দ্বিগুণ তেজ নিয়ে ফিরতেন তিনি। এই পুরো সময়টায় তার ক্যারিয়ারে কোনো কালো দাগ পড়েনি বলে দাবি গোলাম মোর্ত্তজার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ও কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেনি। প্রিমিয়ার লিগ খেলেনি। একেবারে অনূর্ধ্ব-১৭ থেকে জাতীয় দলে। ও যে এতদিন ধরে ক্রিকেট খেলছে, তাতে কোনো স্পট (স্ক্যান্ডাল) নেই। পলিটিক্সেও এসেছে। আপনারা নড়াইল আসেন, দেখেন ওর সম্পর্কে সাধারণ জনগণ কী বলে!’

প্রসঙ্গত, ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাশের সিলেট স্টাইকার্স জিতেছে ৬৩ রানের বড় ব্যবধানে। অধিনায়ক নিজে ব্যাট হাতে ৭ ও বল হাতে নিয়েছেন ২ উইকেট ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS