1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
টেলিটক ধ্বংসের দেশি-বিদেশি চক্রান্ত বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না: আশরাফ আলী হাওলাদার আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি আরও গভীর

তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ১০.৫৭ এএম
  • ১৭০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ হিম শীতল বাতাস আর ঘন কুয়াশায় উত্তরের জনপথ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে  যানবাহনগুলোকে হেটলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

রিকশাচালক আবুল বলেন, ঘন কুয়াশা ও ঠান্ডার কারণে যাত্রীরা বাড়ি থেকে বের হচ্ছেন না। রিকশা নিয়ে বসে আছি; ভাড়াও নাই। আয় ও কমে গেছে। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।

শহরের রৌশনাবাগ মহল্লার মুজাহিদ ও সবুজ বলেন, এবার পঞ্চগড়ে অনেক ঠান্ডা পড়েছে। মোটা কাপড় শরীরে জড়িয়েও ঠান্ডা মানছে না।

মীরগড় গ্রামের গৃহিণী মালেকা বেগম বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে বাসার কাজ ও  রান্না করা খুব কষ্টকর।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েক দিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠা-নামা করছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com