1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

এক বছরে দেড় হাজার কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ করল বিজিবি

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ২২৬ Time View

দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এক বছরে ১ হাজার ৫৬৫ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য, মাদকদ্রব্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০২২ সালে এসব পণ্য জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি ৬৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ লাখ ১৬ হাজার ১৫৭ বোতল ফেনসিডিল, ১ লাখ ৮২ হাজার ৯৩২ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬৪ লিটার বাংলা মদ, ৩৭ হাজার ১২৬ ক্যান বিয়ার, ২৮ হাজার ৬৭২ কেজি গাঁজা, ৭২ কেজি ১৫৯ গ্রাম হেরোইন, ৪ লাখ ৯৮ হাজার ৭৫৪টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, ৬ লাখ ৫৫ হাজার ৯৪০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৭৬ হাজার ৫৬১টি ইস্কাফ সিরাপ, ১৩ কেজি ৪২৫ গ্রাম আফিম, ৮৪ লাখ ৫৫ হাজার ৫৬২টি বিভিন্ন প্রকার ওষুধ, ১৩ হাজার ৫৬২ বোতল এমকেডিল/কফিডিল এবং ২৮ লাখ ১০ হাজার ৬৩টি অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়।

চোরাচালান দ্রব্যের বিষয়ে তিনি জানান, বছরজুড়ে ১৯৪ কেজি ৯৯৩ গ্রাম স্বর্ণ, ২৭৯ কেজি ১৬২ গ্রাম রুপা, ১ লাখ ৫৭ হাজার ৩০৯টি শাড়ি, ৫৯ হাজার ৯৩৯টি থ্রি-পিস/শার্ট-পিস, ২১ হাজার ৬৮টি তৈরিপোশাক, ৪ হাজার ১৪১ মিটার থান কাপড়, ২১ লাখ ৫৫ হাজার ৯৪টি কসমেটিক সামগ্রী, ৩০ হাজার ৬৯৫ ঘনফুট কাঠ, ৭৩ হাজার ১৭৬ কেজি চা পাতা, ৬ লাখ ২১ হাজার ১৩ কেজি কয়লা, ৩৫ হাজার ২২৩ ঘনফুট পাথর, ১ লাখ ২৫ হাজার ৭৫০টি ইমিটেশন গহনা, ৩১টি কষ্টি পাথরের মূর্তি, ১ হাজার ৬৯৯ কেজি কারেন্ট জাল, ১৫২ কেজি ৫০০ গ্রাম কচ্ছপের হাড়, ৭৩টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১০৬টি পিকআপ, ৩৪০টি সিএনজি/ইজিবাইক এবং ৮২৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের বিষয়ে বিজিবি জানায়, ২০২২ সালে বিজিবি ৪৬টি পিস্তল, ৯টি রাইফেল, ৫টি রিভলবার, ৭৯টি বিভিন্ন প্রকার গান, ৫ হাজার ৩৪৫ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ম্যাগজিন, ২৪টি মর্টার শেল, ১টি আর্টিলারি/রকেট শেল/বোমা, ২০টি ককটেল, ৪৫টি শিশা/শিশা বল, ৫১টি খালি খোসা এবং ৯৯৯ কেজি ৬০০ গ্রাম বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

সীমান্তে বিজিবির অভিযানে ২০২২ সালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িতদের গ্রেফতারের বিষয়ে বিজিবি জানায়, মাদকপাচার ও অন্যান্য চোরাচালানের অভিযোগে ২ হাজার ৯৫৩ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৮৫ জন বাংলাদেশি নাগরিক ও ১১৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০২১ সালে বিজিবি ১ হাজার ৭৩ কোটি টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com