1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

ই-কমার্স খাতে আস্থা ফেরাতে কাজ করবে এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০৩ পিএম
  • ৬৩৯ Time View

দেশে ই-কমার্সের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু নানা কারণে ক্রেতাদের আস্থার সংকটে পড়েছে ই-কমার্স খাত। এই অবস্থার উত্তরণে ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করবে বলে জানিয়েছে  ই-কমার্স বিষয়ক এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটি।

বৃহষ্পতিবার (২ ফেব্রুয়ারি )দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত কমিটির প্রথম বৈঠকে এ কথা বলেন কমিটির ডিরেক্টর ইন চার্জ ও ই-ক্যাব সভাপতি শমী কায়সার। তিনি বলেন কোভিডকালে দেশে ই-কমার্স সেবা কয়েকগুণ বেড়েছে। কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ই-কমার্সের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ই-কমার্স কোম্পানিগুলোর জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেয়া হবে। এছাড়াও শিগগিরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল গঠন করা হবে। সরকারের এসব কার্যক্রমের মাধ্যমে দেশে ই-কমার্স খাতে ক্রেতাদের আস্থা ফিরে আসবে বলৈ মনে করেন শমী কায়সার। ই-কমার্সের সার্বিক ইকো-সিস্টেমের উন্নয়নে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এক বছরের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানান তিনি।

স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, টেকসই ই -কমার্স তৈরিতে অবশ্যই এ খাতের উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ই-কমার্সের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে এ খাতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি।

সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর। ব্যাংক ঋণ না পাওয়া, কার্ডের সীমিত ব্যবহার, ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত নির্ভরতা ও ক্রস বর্ডার ই-কমার্সের কোন নীতিমালা না থাকাকে এ ব্যবসার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

মুক্ত আলোচনায় কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা অভিযোগ করেন, ডিজিটাল কমার্স সেলকে এখনো পুরোপুরি কার্যকর করে তুলতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। ই-কমার্সের এসওপি বাস্তবায়ন হচ্ছে কীনা তা কে তদারকি করবে, তাও এখনো নির্ধারিত হয়নি। ২০৩০ সাল পর্যন্ত ই-কমার্সে কর ও শুল্ক ছাড় ও সরকারি ক্রয়ে ই-কমার্সকে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ আমজাদ হুসেইন চৌধুরী, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল হক , মোঃ সাহাব উদ্দিন, মোস্তাফিজুর রহমান সোহেল , জিয়া আশরাফ, এম রাশিদুল হাসানসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com