1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

ক্রিকেটে অবাক করা এক নতুন নিয়ম চালু হল এসএ ২০ তে

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১২.০৫ পিএম
  • ২৪২ Time View

আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই টসের সময় অধিনায়কদের একাদশের তালিকা জমা দিতে হয়। তবে এমন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ। প্রথমবারের মতো হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে টসের পর একাদশ নির্বাচন করতে পারবে অধিনায়করা।

যদিও টসের আগে ১৩ জন ক্রিকেটারের তালিকায় জমা দিতে হবে। টসের পর সেটি ১১ জনে নামিয়ে আনবেন অধিনায়করা। বাকি দুজন ক্রিকেটার বিকল্প ফিল্ডার হিসেবে থাকবেন। আরও একটি নতুন নিয়ম যোগ করতে যাচ্ছে টুর্নামেন্ট কতৃপক্ষ। যদি রান আউটের জন্য করা থ্রোতে বল স্টাম্পে না লাগে তাহলে পরবর্তিতে ওভারথ্রো রান যোগ হবে না।

আয়োজকরা মনে করছেন করেন এর ফলে ফিল্ডাররা আরও ইতিবাচক এবং আক্রমণাত্বক ফিল্ডিং করার জন্য উৎসাহী হবেন। প্রতি ম্যাচেই বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ থাকছে দলগুলোর। এসএ২০ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য সাধারণত দলগুলো ৪ পয়েন্ট পাবে। তবে কোন দল যদি +১.২৫ রান রেট ধরে রেখে জয় পায় তাহলে তারা এক পয়েন্ট বোনাস পাবে।

এদিকে ফ্রি হিট ডেলিভারিতেও চমক রাখছে টুর্নামেন্টের আয়োজকরা। ফ্রি হিট ডেলিভারিতে যদি বল স্টাম্প ভাঙে তাহলে ব্যাটাররা কোন রান নিতে পারবে না। এতসব নিয়মের মাঝেও স্পটলাইটে টসের পর একাদশ নির্বাচন। কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এবারই প্রথম দেখা যাবে এমন নিয়ম।

এসএ২০ লিগের মতো বেশ কিছু চমকপ্রদ নিয়ম আছে বিগ ব্যাশ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। যেখানে বিগ ব্যাশে দেখা মেলে পাওয়ার সার্জ, ব্যাশ বুস্ট এবং এক্স-ফ্যাক্টর। আইপিএলের এবারের আসরে দেখা যাবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এদিকে চমকপ্রদ সব নিয়ম নিয়ে ১০ জানুয়ারি মাঠে গড়াচ্ছে এসএ২০। যেখান প্রথম ম্যাচে মাঠে নামবে এমআই কেপটাউন ও পার্ল রয়্যালস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com