1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

কে হচ্ছেন শাকিবের নায়িকা? কাজল নাকি বিদ্যা বালান!

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১১.২৫ এএম
  • ৪১২ Time View

ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খান এখন শুধু নিজ দেশেই নয়, কলকাতাতেও বেশ জনপ্রিয়। ইতোমধ্যেই তিনি কলকাতার প্রথম শ্রেণির নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। তবে এবার তিনি কাজ করতে যাচ্ছেন বলি নায়িকাদের সঙ্গে।

বলিউডের জনপ্রিয় নায়িকা কাজল অথবা বিদ্যা বালানের মতো অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার সিনেমায় এ সুযোগ পেতে যাচ্ছেন ঢালিউডের সুপারস্টার। নতুন এ সিনেমাটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে।

চিত্রনায়িকা শাবানার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। এস এস প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ওয়াহিদ সাদিক জানান, নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার রাজীব কুমার বিশ্বাসের। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য নির্মাতা নিজেই তৈরি করেছেন। 

নির্মাতা রাজীবের পাশাপাশি বাংলাদেশ থেকেও একজন নির্মাতা নেয়া হবে।  বাংলাদেশ ও ভারতের সমান শিল্পী-কলাকুশলীই এ সিনেমায় অংশগ্রহণ করবেন।

আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত করা হবে বলিউড নায়িকা হিসেবে কে থাকছেন নায়ক শাকিবের সঙ্গে। নায়িকা চূড়ান্ত হলেই সিনেমাটির শুটিং হবে। বাংলাদেশ-ভারত ও  যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে চলবে এ সিনেমার শুটিং।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com