1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.৯ ডিগ্রি

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১১.১৯ এএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ অব্যাহত মাঝারি শৈত্যপ্রবাহ আর তীব্র ঠান্ডায় উত্তরের জেলা পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতল বাতাসের সঙ্গে বৃষ্টি আকারে গুঁড়ি গুঁড়ি কুয়াশা ঝরছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের তীব্রতা রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষ।

 স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া এসে দিনাজপুরগামী বাসচালক হাসনুর জানান, ঘন কুয়াশার জন্য রাস্তাঘাট কিছুই দেখা যায় না। গাড়ি চালাতে খুব সমস্যা হয়। তবুও তারা ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন।

অটোবাইকচালক আতাউর জানান, ভোরে গাড়ি নিয়ে বের হয়েছেন। তীব্র ঠান্ডার কারণে যাত্রীরাও বের হয় না। তারাও ভাড়া পান না। বর্তমানে আয় কমে গেছে।

রওশনাবাগ মহল্লার গৃহিণী জলি আকতার জানান, এবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে। পানি বরফ হয়ে গেছে। ঠান্ডার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে বলেন, গত কদিন থেকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com