1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

কাল থেকে রাজধানীতে আরও ৭১১ বাসে ই-টিকিট চালু

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৮.৫২ পিএম
  • ২৬৩ Time View

রাজধানীতে চলাচল করা বাসগুলোর মধ্যে নতুন করে আরও ১৫টি পরিবহন কোম্পানির ৭১১টি বাসে ই-টিকেটিং চালু করতে যাচ্ছে।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করার লক্ষে গত বছর দুই ধাপে ঢাকা শহর ও শহরতলী রুটের ৩০টি পরিবহন কোম্পানির ১ হাজার ৬৪৩টি বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকেটিং পদ্ধতি চালু করা হয়।

আগামীকাল মঙ্গলবার থেকে চালু হতে যাওয়া মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী অঞ্চলের ওই ১৫টি কোম্পানিতে বাস রয়েছে ৭১১টি বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ঢাকা শহর ও শহরতলী রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করার জন্য আমরা পরীক্ষামূলকভাবে গত বছরের ২২ সেপ্টেম্বর মিরপুর ভিত্তিক ঢাকার ৮টি পরিবহন কোম্পানি এবং ১৩ নভেম্বর ২২টি পরিবহন কোম্পানিসহ মোট ৩০টি পরিবহন কোম্পানির মোট ১ হাজার ৬৪৩টি গাড়িতে ই-টিকেটিং পদ্ধতি চালু করেছি।’

তিনি বলেন, ‘৩০টি কোম্পানির ৭০ থেকে ৭৫ শতাংশ গাড়িতে ই-টিকেটিং পদ্ধতি কার্যকর হয়েছে। বাকি গাড়িতে কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৩টি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সমিতির নিয়োগ দেয়া ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছে। যে সব গাড়ি এখনো নিয়মের মধ্যে আসে নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের অভিযোগ ই-টিকেটিংয়ে দূরত্ব অনুযায়ী কিলোমিটার উল্লেখ নাই। কিলোমিটার উল্লেখ করে ভাড়ার চার্ট তৈরি করার জন্য আমরা বিআরটিএকে অনুরোধ জানিয়েছি। ভাড়ার চার্ট তৈরি করা হলে আমরা ডিভাইসে কিলোমিটার উল্লেখ করে দেব।’

১৫টি পরিবহন কোম্পানি হচ্ছে- মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহন লিমিটেড, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১), আলিফ এন্টারপ্রাইজ (২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহন লিমিটেড, গাবতলী এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোং লিমিটেড, ভিআইপি অটো মোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন লিমিটেড এবং স্বপ্ন পরিবহন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com