1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কৃষি উৎপাদনে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৬.২৭ পিএম
  • ২৭৭ Time View

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কৃষিখাতের উৎপাদন বাড়াতে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম’ শীর্ষক তহবিলের আওতায় এই ঋণ দেওয়া হবে।

সহজ শর্তের এই ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান এবং কৃষি ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শস্যখাত, খামার, গবাদি পশুপালন, মৎস্যচাষ, কৃষি যন্ত্রপাতি ক্রয়সহ সংশ্লিষ্ট উপখাতে এই ঋণ দেওয়া হবে।

উল্লেখ্য, গ্রাম-বাংলার কৃষিখাতের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক। বিদায়ী ২০২২ সালে এই খাতে ২৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com