রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ  ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে বিজিবির জনসচেতনতামূলক সভা সিলেটের ১৯টি আসনে সংসদ নির্বাচনী প্রচারণায় প্রবাসীরা তৎপর প্রচারণা নিয়ে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ করতে পারবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলে বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে।

সোমবার (৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি সরকার নিজেও এগুলোর দাম বাড়াতে-কমাতে পারবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়।

সচিব বলেন, এরইমধ্যে এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় আইনে কার্যকর করা সম্ভব হয়নি। এখন সংসদের অধিবেশন চালু রয়েছে। নিয়ম অনুযায়ী সংসদে উত্থাপন করার জন্য মন্ত্রিসভায় আইনটি অনুমোদন করে নেয়া হলো।

মন্ত্রিপরিষদের বৈঠকে মোট আটটি বিষয় উঠেছিল। এর মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিদেশ সফর নিয়ে অবহিতকরণ পাঁচটি। অনুমোদন মিলেছে জাতীয় কৃষি বিপণন নীতি ২০২২-এরও। এখন থেকে পাট কৃষিজাত পণ্য হিসেবে গণ্য হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশনা দিয়েছেন। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নতুন একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মাহবুব হোসেন।

এ ছাড়া মন্ত্রিসভায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই নবম কৃষি বিশ্ববিদ্যালয়টি শরীয়তপুরে স্থাপিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS