1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

সাকিব: সিইও কেন, হলে তো সভাপতি হওয়াই ভালো

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ১০.৩২ এএম
  • ২৮৬ Time View

বিপিএল নিয়ে কিছুদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বলেছিলেন, বিপিএলের সিইও হলে পুরো টুর্নামেন্টকে গোছাতে সময় লাগবে ১ থেকে ২ মাস। সাকিবের এমন বক্তব্যের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইওর দায়িত্ব দেওয়া  হবে। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে শেখ সোহেল বলেছিলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’

বিসিবির এমন আহ্বানের জবাবে এবার মুখ খুললেন সাকিব। রোববার রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে সাকিবকে প্রশ্ন করা হয়, বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেওয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো।’

এর আগে বুধবার বিপিএল নিয়ে সাকিব বলেছিলেন, ‘আমাকে যদি (বিপিএলের) প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়, বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ; সবকিছু ঠিক করতে। দুই মাসও লাগার কথা না, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনে অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com