1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

এবার ভারতজুড়ে মুক্তি পেলো ‘হাওয়া’

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৮.৫৭ পিএম
  • ২৬৯ Time View

নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। পশ্চিমবঙ্গের পর এবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা মুক্তির বিষয়টি শেয়ার করেছেন ভারতের প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠানের ব্যানারেই ভারতে সিনেমাটি মুক্তি পেয়েছে। পরে সেই খবরটি ‘হাওয়া’র অফিশিয়াল পেজেও শেয়ার করা হয়।

এর আগে গেল ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। শুক্রবার (৬ জানুয়ারি) ‘হাওয়া’ মুক্তি পেয়েছে দিল্লী, হরিয়ানা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে। যদিও গেল মাসে ভারতব্যাপী ৩০ ডিসেম্বর ‘হাওয়া’ মুক্তির ঘোষণা দিয়েছিল রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।

গত বছর কলকাতায় অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ দেখানো হয়েছিল সিনেমাটি। সেসময় সিনেমাটি দেখতে কলকাতার দর্শকদের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এরই সূত্র ধরে এবার ভারতীয় দর্শকের দোরগোড়ায় সিনেমাটি।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com