1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেলেন মেসি

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৬.০২ পিএম
  • ২৮২ Time View

ফরাসি গণমাধ্যম লে’কিপের ২০২২ সালের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্জেন্টাইন তারকা পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, রাফায়েল নাদাল ও করিম বেনজেমাকে।

লে’কিপ এই বিশেষ পুরস্কার দিয়ে থাকে সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে। নির্বাচনের র‌্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে। ভোট দেয়ার সবশেষ তারিখ ছিল ২০ ডিসেম্বর। প্রত্যেক সাংবাদিকের সামনে মনোনীত অ্যাথলেটদের মধ্যে পাঁচজনকে বেছে নেয়ার সুযোগ ছিল। সাংবাদিকের ব্যালটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় খেলোয়াড় পান ৪ পয়েন্ট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খেলায়াড় পান যথাক্রমে ৩, ২ ও  ১ পয়েন্ট।

ভোটে এমবাপ্পে ৩৮১, নাদাল ২৮৫ ও করিম বেনজেমা ১৯৫ পয়েন্ট পেয়েছেন। মেসির নামের পাশে পয়েন্ট ৮০৮। সবশেষ ফুটবলার হিসেবে কাকতালীয়ভাবে ১১ বছর আগে লে‘কিপের এই পুরস্কার জিতেছিলেন মেসিই।

১৯৪৬ সাল থেকে ফ্রান্সের সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে সেই লে’কিপ। ১৯৭৫ সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। ফ্রান্সের সেরা খেলোয়াড়ের সঙ্গে তারা দিতে শুরু করে চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার। এর মানে বিশ্বের সব খেলার সেরাদের মধ্যে সেরা খেলোয়াড়ের মুকুট। সেই মহার্ঘ্য জিতলেন লিওনেল মেসি।

প্রসঙ্গত, কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com