ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ১ থেকে ৫ জানুয়ারি লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৫২৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৪২২.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১০৫ টাকা বা ১৯.৯১ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ১২.৫৬ শতাংশ, মনোস্পুল পেপারের ১২.৩৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৭০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৬.৯০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৫৭ শতাংশ, বিডি থাই ফুডের ৫.২১ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.১৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.০৬ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.৮৮ শতাংশ কমেছে।