1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৫.৪৮ শতাংশ

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ১১.০৭ এএম
  • ১৯৮ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এদিকে কমেছে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ১৫.৪৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কমেছে ডিএসইর গড় লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে প্রতিদিন ডিএসইতে গড়ে ২২৬ কোটি ৫৯ লাখ ৩৬ হাজার ৮৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছ। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ২৬৮ কোটি ৮ লাখ ৪১ হাজার ৫৫২ টাকার। এই হিসাবে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৪১ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা বা ১৫.৪৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৫১ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩ কোটি ৩৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ৬০  কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকার বা ৫.৬৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১২ দশমিক ৮৫ পয়েন্ট বা  দশমিক ২১ শতাংশ কমে ৬ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ৯০ পয়েন্ট বা  দশমিক ০৯ শতাংশ কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৫৫ পয়েন্ট বা  দশমিক ৪১ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৩৩টির। আর ২০৫টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com